শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডালসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডালসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ৭০ পিস ট্যাপেন্টাডালসহ সাজিম হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সদর থানার পাশে ভাই ভাই রংঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজিম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলৎদিয়াড় দক্ষিণপাড়ার ফারুক হোসেনের ছেলে।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুম্মান খান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এক বিশেষ অভিযান চালিয় সাজিমকে গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারকৃত আসামির শরীর তল্লাশী চালিয়ে ৭০ পিস ট্যাপেন্টাডাল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট মামলায় গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় সদর থানার পুলিশ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন