শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নাশকতার অভিযোগে আ.লীগ কর্মী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৩-০৭-২০২৫ ইং
জীবননগরে নাশকতার অভিযোগে আ.লীগ কর্মী গ্রেপ্তার

জীবননগরে নাশকতার অভিযোগে থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে হাসপাতাল সড়কে অবস্থিত মডার্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান সিরাজ (৫৫) জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড হাইস্কুল পাড়ার মৃত ফকির চাঁদ মণ্ডলের পুত্র। তার বিরুদ্ধে মামলা নম্বর ১৪(১০)২৪-এর তদন্তপ্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, নাশকতার দায়ে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। পরে একটি মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন