শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের আইএবি মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি মীর শফিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মারেফুল ইসলাম। প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউনুস তালুকদার। তিনি বলেন, ‘আজকের যুব সমাজকে আল্লাহভীতি, নৈতিকতা ও আদর্শে গড়ে তোলার লক্ষ্যে ইসলামী যুব আন্দোলনের কার‌্যক্রম সময়োপযোগী ভূমিকা রাখছে।’


বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জননেতা হাসানুজ্জামান সজিব বলেন, ‘ঘুনে ধরা সমাজব্যবস্থা পরিবর্তন করতে হলে আদর্শবান নেতৃত্ব ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের বিকল্প নেই। নববী আদর্শের আলোকে যুবকদের জাগতে হবে।’


অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ জামালুদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল করীম বিপ্লব, দপ্তর সম্পাদক মোহাম্মদা হামিদুল ইসলাম, দাওয়াহ্ ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মাদ আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক মুফতি তাসনিম কাওছার, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাকিব হাসান শুভ, অর্থ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মুফতি মোসাদ্দেক বিল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানসহ থানা পর্যায়ের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, আল্লাহর ভয়, আদর্শিক জীবনচর্চা ও দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে যুব সমাজকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তারা জানান, ২০১৬ সালে বাংলার রাহবার পীর সাহেব চরমোনাই-এর উদ্যোগে গঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-যা আজ একটি আদর্শিক যুব সংগঠনে পরিণত হয়েছে।


সমাবেশে আগামী ২৮ জুলাই চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার ‘ঐতিহাসিক গণসমাবেশ’ সফল করার লক্ষ্যে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়। জানানো হয়, এ সমাবেশে উপস্থিত থাকবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সফলতা ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। গতকাল রাতে ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার সম্পাদক মুফতি তাসনিম কাওছার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন