শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার এম সবেদ আলী বিদ্যালয়ে ক্রীড়া ও শিক্ষা উপকরণ প্রদান

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গার এম সবেদ আলী বিদ্যালয়ে ক্রীড়া ও শিক্ষা উপকরণ প্রদান

আলমডাঙ্গার এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে ভিএসও বাংলাদেশ যুব ফোরামের সহযোগিতায় ক্রীড়া, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন যুব ফোরাম খুলনা বিভাগের উপদেষ্টা মো. আজিজুর রহমান ও এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন যুব ফোরামের সদস্যসহ ও শিক্ষক-শিক্ষার্থীলা। অনুষ্ঠান উপস্থাপনা করেন যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক মো. ঈশান বাবু। যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, ভিএসও বাংলাদেশ যুব ফোরামের মাধ্যমে দেশের ৬৪ জেলাতে একটা করে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিক মডেল করার লক্ষ্যে বিভিন্ন উপকরণ দিচ্ছে। ভবিষ্যতে আরও ভালো কিছু হবে আশা করি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন