বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা জামায়াতের পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গা জামায়াতের পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পেশাজীবীদের অংশগ্রহণে বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জি.এ. সাংগঠনিক থানা পেশাজীবী সভাপতি অধ্যাপক জহুরুল ইসলাম মামুন, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা পেশাজীবী সভাপতি মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, ‘একটি আদর্শ সমাজ গঠনে  পেশাজীবীদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সমাজের শিক্ষিত, সচেতন ও নেতৃত্বের জন্য যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। পেশাজীবীদের মাধ্যমে ইসলামী আন্দোলনকে বেগবান করতে হবে। আমরা যদি আমাদের জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলে সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা সম্ভব।’


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমির মাহের আলী, জি.এ. সাংগঠনিক থানা আমির আব্বাস উদ্দিন, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মসলেম উদ্দিন ও পৌর পেশাজীবী সভাপতি শামসুল আরেফীন রিপন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ অনুষ্ঠান সমাপ্ত হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল