মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পদধ্বনি-১৫৭৮তম সাহিত্য আসর অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা পদধ্বনি-১৫৭৮তম সাহিত্য আসর অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’র ১ হাজার ৫৭৮তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ সংলগ্ন শহিদ আলাউল ইসলাম হলে এর আয়োজন করা হয়। সাহিত্য আসরে সভাপতিত্ব করেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ। কাজল মাহমুদের সঞ্চালনায় সভায় স্বরচিত লেখা পাঠ করেন চিশতী এম. এ. হামিদ, শহিদুল ইসলাম, লতিফা রহমান বনলতা, আবু নাসিফ খলিল, হুমায়ুন কবীর, আব্বাস উদ্দিন, গুরু কাজল মল্লিক, মিম্মা সুলতানা মিতা, মর্জিনা খাতুন, শহিদুল ইসলাম রনি ও ডা. কামরুজ্জামান মধু।
চিরায়ত সাহিত্য থেকে রবীন্দ্রনাথের ‘বাঁশি’ কবিতাটি আবৃত্তি করেন আমিনা রহমান লিপি। পঠিত লেখার ওপর আলোচনা করেন কাজল মাহমুদ, হুমায়ুন কবীর, আবু নাসিফ খলিল, মো. তৌহিদ হোসেন, মো. আলাউদ্দীন ও ইকবাল আতাহার তাজ। এছাড়াও আসরে উপস্থিত ছিলেন শারমিন রহমান শিল্পী, আলী মোহাম্মদ মুজাহিদ, খন্দকার আরিফ রহমান, শেখ পিণ্টু, আবুবক্কর প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা