মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলুকদিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২৫ ইং
আলুকদিয়ায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ৪টায় আলুকদিয়া হাট চত্বরে এর আয়োজন করা হয়। ইইনয়ন যুবদল নেতা সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাহানুল ইসলাম কাজল ও হাসান মালিক। এছাড়াও উপস্থিত ছিলেন সদর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লালন সরদারসহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রশিদ ঝন্টু বলেন, ‘দলের প্রতিটি নেতাকর্মীকে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। কোনোভাবেই অন্যায় কাজ সহ্য করা হবে না। বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের দিকনির্দেশনা মেনে চলতে হবে এবং জনকল্যাণে কাজ করতে হবে। কেউ যদি দলের নিয়মনীতি ভঙ্গ করে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ নেতাকর্মীরা কর্মীসভা শেষে দলীয় শৃঙ্খলা ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা