মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে জরুরি সভা

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে জরুরি সভা

আলমডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন উপলক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খোন্দকার শাহ আলম মণ্টু। সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি মৌলভি আবুল কাশেম, জামসেদুল মুনি, শেখ শফিউজ্জামান, সাজেদুল হক মনি, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বশিরুল আলম, শাহাবুল হক, সাংগঠনিক সম্পাদক মামুন কাইরুল, অর্থ সম্পাদক আতিক বিশ্বাস, প্রচার সম্পাদক জাফর জুয়েল, আইসিটি সম্পাদক মীর ফাহিম ফয়সাল, দপ্তর সম্পাদক আবুল কাসেম টুকু, সাংস্কৃতিক সম্পাদক রিফাজ্জেল, ধর্ম সম্পাদক গোলাম রহমান, ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, শিক্ষা সম্পাদক জামিরুল ইসলাম খান, সদস্য লাল্টু রহমান, আবু জাফর, সাকিব হাসান, এস এম বিপ্লব, মাহফুজ আহমেদ, রাশেদ রানা বিপন, রুহুল আমিন, মহসীনুজ্জামান চাঁদ ও মহসিন আলী হোসেন।


সভায় অনলাইনে যুক্ত হন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, যিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তার ভার্চুয়াল উপস্থিতি সবাইকে উজ্জীবিত করে। সবার মতামতের ভিত্তিতে সভাপতি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং খোন্দকার শাহ আলম মণ্টুকে আহ্বায়ক ও বশিরুল আলমকে যুগ্ম আহ্বায়ক করে ৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেন।


সভায় ক্লাবের শৃঙ্খলা রক্ষা, সদস্যপদ নবায়ন, কার্যনির্বাহী কমিটির নির্বাচন ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা-অধিকার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সভাপতি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং হলুদ সাংবাদিকতা সম্পর্কে সতর্ক থাকতে বলেন।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা