মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উদীচী-ডিঙ্গেদহ শাখার সভাপতি ইসমাইল হোসেনের প্রয়াণ

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৫ ইং
উদীচী-ডিঙ্গেদহ শাখার সভাপতি ইসমাইল হোসেনের প্রয়াণ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ডিঙ্গেদহ শাখা সংসদের সভাপতি ও সংগীতজ্ঞ ওস্তাদ ইসমাইল হোসেন আর নেই। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার দিবাগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


গুণী এই সংগীতব্যক্তিত্ব জালশুকা গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি অসংখ্য দেশাত্মবোধক, আধুনিক ও গণসঙ্গীত রচনা ও সুর করেছেন। ‘মানুষ এখন ভাবছে কেবল দ্যাখ/নিজে খাবো নিজে বাঁচবো অন্যজনা চুলোয় যাক’, ‘খুলে দেখ না জ্ঞানের চোখ, ও আমার দেশের লোক/তোদের ভাগ্য গোলায় দিচ্ছে আগুন গোটা কয়েক লোক’ ইত্যাদি গণসঙ্গীত তাঁর অমর সৃষ্টি।
ওস্তাদ ইসমাইল হোসেনের প্রয়াণে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা সংসদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখা এবং অরিন্দম সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা