আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের জনসাধারণের মাঝে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় এ কর্মসূচি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম রাজু, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন ও মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, সাধারণ সম্পাদক সাগরিকা খাতুন, সিনিয়র সহসভাপতি শাহারভানু ও যুগ্ম সাধারণ সম্পাদক রেক্সোনা খাতুন।
উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছেন্টু আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান, উপজেলা যুবদল সদস্য সাইফুল ইসলাম বদর ও সেলিম রেজা, যুবদল নেতা সাধন বিশ্বাস, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হুদা, সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম আলীসহ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন