মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে আহত ৩

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৫ ইং
দর্শনায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে আহত ৩

দর্শনায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের মনোরঞ্জন মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মোটরসাইকেল আরোহী নাস্তিপুর গ্রামের শহীদ (২০) ও আবু বাক্কার (২০) এবং ভ্যানে থাকা যাত্রী জয়নগর গ্রামের এক নারী।


প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনা বাসস্ট্যান্ড থেকে আসা একটি ডিসকভার মোটরসাইকেল দ্রুতগতিতে মনোরঞ্জন মার্কেটের সামনে পৌঁছালে রাস্তার একপাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান হঠাৎ সড়কের মাঝখানে চলে আসে। চালক সাইড দিতে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি ক্লিনিকে ভর্তি করেন।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা