শনিবার, ২৭ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালের গর্ভে বিলীন গরুর গাড়ি

  • আপলোড তারিখঃ ০৯-০৭-২০২৫ ইং
কালের গর্ভে বিলীন গরুর গাড়ি

এক সময় গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল গরুর গাড়ি। সারাদিন মাঠে কাজ শেষে কৃষকরা গরুর গাড়ির উপর বসে আড্ডা দিতেন, গল্প করতেন, এমনকি ঘুমিয়ে পড়তেনও। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই গরুর গাড়ি এখন বিলুপ্তির পথে। এক সময় ধান, গম, ছোলা, মসুর, আইড়ে গাছসহ বিভিন্ন ফসল কৃষকরা গরু ও মহিষের গাড়িতে বহন করে ঘরে নিয়ে আসতেন। গ্রীষ্মের দুপুরে গাছের ছায়ায় দাঁড় করানো গরুর গাড়ির উপর কৃষকেরা ক্লান্তি ভুলে সময় কাটাতেন। কিন্তু এখন বৈদ্যুতিক ও যন্ত্রচালিত যানের সুবাদে কৃষকেরা ঘরে ফ্যানের বাতাসে আরাম খুঁজে পান। ফসল সরবরাহ সহজ হয়েছে, হারিয়েগেছে গাছের ছায়া আর গরুর গাড়ির সেই আড্ডা। যা আজ শুধুই স্মৃতি।


তবে গতকাল মঙ্গলবার হঠাৎ করেই সেই হারিয়ে যাওয়া দৃশ্যের দেখা মিলেছে দর্শনার পরানপুর গ্রামের চটকা তলায়। একটি গরুর গাড়িতে বসে আড্ডা দিচ্ছিল এক ঝাঁক তরুণ। স্থানীয়রা জানান, বর্তমানে পুরো পরানপুর গ্রামে মাত্র তিনজন কৃষকের কাছে গরু ও মহিষের গাড়ি রয়েছে। কালের গর্ভে হারিয়ে গেলেও স্মৃতির পাতায় এখনো বেঁচে আছে গ্রামীণ ঐতিহ্যের এই নিদর্শন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন