মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইব্রাহিমপুর ও রামনগর বাজারে গণসংযোগে অ্যাড. রুহুল আমিন

ক্ষুধা মুক্ত রাষ্ট্র গড়তে জামায়াতকে ভোট দিন
  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৫ ইং
ইব্রাহিমপুর ও রামনগর বাজারে গণসংযোগে অ্যাড. রুহুল আমিন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর ও রামনগর বাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির রুহুল আমিন বলেন, ‘ক্ষুধা মুক্ত, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়তে জামায়াতকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।’


দামুড়হুদা জামায়াতের উপজেলা আমির নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন।


প্রধান অতিথি রুহুল আমিন আরোও বলেন, ‘আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, চাকরির জন্য ঘুষ দিতে হবে না, কেউ বস্ত্রহীন থাকবে না। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ব্যক্তিস্বার্থের জন্য নয়।’


বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন মাওলানা আজিজুর রহমান। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সভাপতি শামিমুল হক ঝন্টু, সেক্রেটারি রাশিদুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি মামসুল হক, টিম সদস্য ছানোয়ার হোসেন, নির্বাচন বিভাগের সেক্রেটারি সুলতান কবীর, যুব বিভাগের সভাপতি রাফেল হোসেন এবং ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি রাকিব হোসেন। এর আগে ইউনিয়ন মহিলা দায়িত্বশীল সমাবেশ ও নির্বাচন বিভাগের দায়িত্বশীলদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আমির অ্যাড. রুহুল আমিন।



কমেন্ট বক্স
notebook

যুব উদ্যোক্তা উন্নয়নে কমিউনিটি বেজড একটিভেশন সভা