আলমডাঙ্গায় সাংবাদিক বশিরুল আলমের জন্মদিন পালিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দৈনিক কুষ্টিয়ার কাগজের ব্যুরো প্রধান মো. বশিরুল আলমের ৫১তম জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক এজিএম মো. সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নাহিদ হাসান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এন এইচ শাওন, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, জামায়াতে ইসলামী জেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ টিপু, জামায়াত নেতা শাহীন সাহিদ, শামসুল আরেফিন রিপন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ ওমর আলী মাস্টার, হাটবোয়ালিয়া কলেজের প্রভাষক ও কবি আসিফ জাহান, গাংচিল সাহিত্য পরিষদের সভাপতি জামিরুল ইসলাম খান প্রমুখ।
তার জন্মদিন উপলক্ষে সাংবাদিক সংগঠন, বণিক সমিতি ও সাহিত্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জন্মদিন উপলক্ষে সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।
আলমডাঙ্গা অফিস