আলমডাঙ্গা উপজেলার কামালপুর বাইতুল আমান জামে মসজিদে আবারও শুরু হয়েছে ফ্রি কোরআন শিক্ষা কার্যক্রম। গতকাল শনিবার বাদ আসর কামালপুর সমাজকল্যাণ যুব সংঘের আয়োজনে মসজিদে এই কোরআন শিক্ষাদান কর্মসূচি শুরু হয়। গ্রামের যেসব মানুষ এখনো কোরআন শরীফ পড়তে জানে না, তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে মসজিদের ইমাম মৌলভী আব্দুস সাত্তার ধারাবাহিকভাবে কোরআন শিক্ষাদান করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও শুরু হলো এই মহৎ কার্যক্রম।
গতকাল এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ফজলুর রশিদ, সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ডা. রেজা, মসজিদ কমিটির সহসভাপতি কবি গোলাম রহমান চৌধুরী, নূর মোহাম্মদ, সোহাগ মাহমুদ, আসিফ ইকবাল, জালাল উদ্দিন মণ্ডল, বজলুর রশিদ মণ্ডল প্রমুখ।
পরে মসজিদের ইমাম মৌলভী আব্দুস সাত্তার কোরআন শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী সবার কাছে দোয়া চেয়েছেন— যাতে তারা পবিত্র কোরআন সঠিকভাবে শিখতে ও বুঝতে সক্ষম হন।
আলমডাঙ্গা অফিস