মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ০৪-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা

চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে নবগঠিত অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান অহিদুল ইসলাম বিশ^াস। অনুষ্ঠানে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মিলিমা ইসলাম বিশ^াস বিশেষ অতিথি ছিলেন। এছাড়া জোনারুল ইসলাম বিশ^াস, রেজাউল ইসলাম বিশ^াস, আব্দুল কাদির সোহান,  রবিউল ইসলাম বাবলু, ওলিউল ইসলাম আলো এবং বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অন্যান্য আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। 


সংবর্ধনা সভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মো. আশাদুজ্জামান শাকিল বলেন, বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়নে  সার্বিক সহযোগিতা করা হবে। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।


প্রসঙ্গত, গত ২৬ জুন যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান সভাপতি হিসেবে মো. আশাদুজ্জামান শাকিল, শিক্ষক সদস্য জিয়াউর রহমান, অভিভাবক সদস্য বিলকিছ বানু ও প্রধান শিক্ষক বিলকিছ জাহানকে মনোনীত করে এক আদেশ জারি করেন।




কমেন্ট বক্স
notebook

অসুস্থ হয়ে ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ