শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফের সঙ্গে গোকুলখালি স্কুলের অ্যাডহক কমিটির সৌজন্য স্বাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফের সঙ্গে গোকুলখালি স্কুলের অ্যাডহক কমিটির সৌজন্য স্বাক্ষাৎ

চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন গোকুলখালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ। গতকাল বুধবার রাত ৯টার দিকে তিনি নিজস্ব ব্যক্তিগত কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নেন। শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সভাপতি মো. মাহবুবুর রহমান জুয়েল ফুল দিয়ে শরীফুজ্জামান শরীফকে শুভেচ্ছা জানান।


এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য জয়নাল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, আলমডাঙ্গা উপজেল কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টু, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, যুবদল নেতা আনিস এবং গোকুলখালি গ্রামের মুক্তার, আলী হোসেন, রওশন, জামিল, রবিউল, সালাউদ্দিন, ইমরান প্রমুখ।


সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতারা জেলা বিএনপির নেতা-কর্মীদের আন্তরিকতা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন