শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিশ্ব মাদক বিরোধী দিবস পালন

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৫ ইং
আলমডাঙ্গায় বিশ্ব মাদক বিরোধী দিবস পালন

যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার আয়োজনে বিশ্ব  মাদক বিরোধী দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলমডাঙ্গায় বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে। এই মাদক বিরোধী দিবসের স্লোগান ছিল ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। 


বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর আল ও যুব ফোরামের মো. আজিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগের উপদেষ্টা মো. আসাদুজ্জামান লিমন।


এরপর শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। অতিথিরা প্রশ্ন করেন আর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর প্রদান করে। পরে ২০ জন সঠিক উত্তরদাতাকে বাছাই করে যুব ফোরামের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া কুপনের মাধ্যমে আরও ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, এই ধরনের কর্মসূচি আগামী দিনেও খুলনা বিভাগের দশটি জেলায় চলমান থাকবে। অনুষ্ঠান উপস্থাপনা করেন যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক মো. ইশান বাবু।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন