মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তায় শিক্ষার্থীদের নিয়ে আলোচনা

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তায় শিক্ষার্থীদের নিয়ে আলোচনা

‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গার শহরতলি দৌলতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে এ আলোচনা সভা হয়। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শন নজরুল ইসলাম, দৌলতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির, নিরাপদ সড়ক চাই-নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামীম হোসেন।


আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভারব্রিজ ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয় এবং সড়কে নিরাপদ চলাচল, সাইকেল চালানো বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণে বিদ্যালয়ের ৭০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী