সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হারদী ও কুমারীতে যুবদলের কুশল বিনিময় সভা অনুষ্ঠিত

ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধের আহ্বান
  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২৫ ইং
হারদী ও কুমারীতে যুবদলের কুশল বিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলার হারদী ও কুমারী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এসব ইউনিয়নের স্থানীয় যুবদল নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেন জেলা ও উপজেলা যুবদলের শীর্ষ নেতারা। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু। আরও বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান।


এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা এবং সদস্যসচিব সাইফুল ইসলাম কনক। এছাড়াও দুই ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


সভায় বক্তারা বলেন, ‘গত ১৫ বছরে সারা দেশের মতো চুয়াডাঙ্গার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিনিয়ত হামলা-মামলা ও নিপীড়নের শিকার হয়েছেন। এই সময়টায় জেলার প্রতিটি নেতা-কর্মীর পাশে ছিলেন জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গায় দায়িত্বশীল ভূমিকা রেখে দলের দুঃসময়ে নেতা-কর্মীদের আগলে রেখেছিলেন শরীফুজ্জামান। এখন সময় এসেছে-তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার। চুয়াডাঙ্গা-১ আসনে সেই বিজয়ের মালা আমরা নিবেদন করব দলের ত্যাগী ও ভালোবাসার নেতা শরীফুজ্জামান শরীফের গলায়।’


বক্তারা আরও বলেন, ‘চুয়াডাঙ্গার দুটি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে যুবদলের প্রতিটি নেতা-কর্মীকে আদর্শিক শক্তিতে বলিয়ান হয়ে মাঠে থাকতে হবে। আসন্ন আন্দোলন-নির্বাচনে যুবদলকে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে দলের চূড়ান্ত বিজয়ে বড় ভূমিকা রাখতে হবে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী