বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আঞ্চলিক রিভিউ ওয়ার্কশপ মাঠদিবস

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় আঞ্চলিক রিভিউ ওয়ার্কশপ মাঠদিবস

মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে জুনের প্রথম আঞ্চলিক রিভিউ ওয়ার্কশপের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন মাঠ পরিদর্শন ও বারি মূখীকচু-২ এর উৎপাদন কর্মসূচির ওপর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এর আগের দিন শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর, পরিকল্পনা ও মূল্যায়ন উইং-এর পরিচালক ড. মো. আব্দুর রশীদ।


দ্বিতীয় দিনের কর্মশালা মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস এবং ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খয়ের উদ্দিন মোল্লা। কর্মশালায় বিএআরআই, বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা ও কৃষকরা অংশগ্রহণ করেন। প্রকল্প পরিচালক ড. মো. মতিয়ার রহমান গত এক বছরের গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন করেন। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপপ্রকল্প পরিচালক ড. জাহান আল মাহমুদ



কমেন্ট বক্স