বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছোটশলুয়াতে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২৫ ইং
ছোটশলুয়াতে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার ছোটশলুয়া গ্রামের আমেনা খাতুন (৩২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। আমেনা খাতুন একই গ্রামের আমজাদ হুসেনের মেয়ে। 

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, আমেনা খাতুন কিছুটা মানসিক অস্থিরতায় ভুগছিলেন। আমেনার বাবা আমজাদ হোসেন বলেন, সন্ধ্যায় মেয়ের সঙ্গে কথা হয়েছিল। এরপর কে জানে কী হলো! রাতে খেয়েছে কি না, তাও কেউ বলতে পারে না। ফজরের নামাজের পর আনুমানিক সাড়ে ৫টার দিকে ঘরে বিস্কুট আনতে যাই। দরজা খোলা ছিল। ঢুকেই দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এদিকে, গতকাল রাতেই গ্রাম্য কবরস্থানে আমেনা খাতুনের লাশের দাফ সম্পন্ন করে পরিবার।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের পর লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’ 



কমেন্ট বক্স