বুধবার, ১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেহালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত রকির পরিবার পাশে জামায়াত

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২৫ ইং
নেহালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত রকির পরিবার পাশে জামায়াত

চুয়াডাঙ্গার নেহালপুর গ্রামের পূর্বপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত রকির পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন জামায়াতে ইসলামী। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. রুহুল আমিনের পক্ষে নিহত কিশোর রকির পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুল হক। 

এসময় তার সাথে ছিলেন নেহালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির লিটন মল্লিক, জামায়াত নেতা নুরুল আমিন, শাহাজান আলী, ডা. এরফান আলী লাল্টু, শরীফ প্রমুখ। সাক্ষাৎ শেষে  নিহত রকির পিতার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন জামায়াত নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, গত ২৪ জুন সন্ধ্যায় দাদার ঘরের ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয় নেহালপুর গ্রামের পূর্বপাড়ার রকি ওরফে শুভর। রকি স্থানীয় শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।



কমেন্ট বক্স