দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির দ্বি-ধারায় নেতৃত্ব পরিবর্তন ও পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় দুইটি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি। দর্শনা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ইকরামুল হক পিপুল এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন। একইসঙ্গে সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আওয়াল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাসুম বিল্লাহ।
১২ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি চঞ্চল মেহমুদ, সহ-সাধারণ সম্পাদক হাসমত আলী, কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী কমল বাঁধন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াসীম রয়েল, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব মল্লিক এবং নির্বাহী সদস্য মনিরুজ্জামান ধীরু, জাহিদুল ইসলাম, আহসান হাবিব মামুন ও সাধারণ সদস্য তারিখ জামান।
অন্যদিকে, সাংবাদিক সমিতির ১২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমতিয়াজ আহম্মেদ রয়েল, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির আলিম এবং নির্বাহী সদস্য হানিফ মন্ডল, ওসমান আলী, মাহমুদ হাসান রনি ও মনজুরুল ইসলাম।
নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত বোর্ডের প্রধান ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু। সদস্য হিসেবে ছিলেন সাবেক সভাপতি হানিফ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ওসমান আলী, সহ-সভাপতি কামরুজ্জামান যুদ্ধ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াসীম রয়েল। নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির ১২ সদস্য বিশিষ্ট দুইটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এই ধারাবাহিকতায় আগামী এক বছরের জন্য দর্শনা প্রেসক্লাবের নেতৃত্বে থাকবেন ইকরামুল হক পিপুল (সভাপতি) ও মনিরুজ্জামান সুমন (সাধারণ সম্পাদক)। পরবর্তী এক বছর প্রেসক্লাবের দায়িত্ব নেবেন বর্তমানে সাংবাদিক সমিতির নেতৃত্বে থাকা আওয়াল হোসেন (সভাপতি) ও মাসুম বিল্লাহ (সাধারণ সম্পাদক)।
দর্শনা অফিস