বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার কৃষ্ণপুরে ফ্ল্যাট সোলিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গার কৃষ্ণপুরে ফ্ল্যাট সোলিং সড়ক নির্মাণকাজের উদ্বোধন

  

চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে গ্রামীণ কাঁচা রাস্তার উন্নয়নে ফ্ল্যাট সোলিং কাজের উদ্বোধন করা হয়েছে। ‘কাবিখা’ প্রকল্পের আওতায় প্রথম ও দ্বিতীয় কিস্তিতে মোট ৩ লাখ ৯০ হাজার টাকার বরাদ্দে এই উন্নয়নকাজ শুরু হয়। গতকাল বুধবার সকাল ১০টার দিকে আজমুলের বাড়ি সংলগ্ন ডাক্তার পাড়া থেকে দোস্ত বাজারমুখী প্রায় ৭০০ মিটার রাস্তার কাজের উদ্বোধন করেন নেহালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাজিজুল ইসলাম।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরজ আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেল্টু মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাবাজুল মল্লিক, জামায়াতের ৬ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ইউনিয়ন এনসিপি নেতা মোস্তফা এবং ৬ নম্বর ওয়ার্ড সদস্য মিল্টন বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ