মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কর্মচারীদের দুই দিনব্যাপী ‘কর্মদক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়ন বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজন দুই দিনের এ প্রশিক্ষণের সমাপ্তি হয়। এর আগে মঙ্গলবার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস।


জানা গেছে, গত ১৫ জুন চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস স্বাক্ষরিত আদেশ নম্বর ৮২ তে, ঈৎরসরহধষ জঁষবং অহফ ঙৎফবৎং (চৎধপঃরপব ধহফ চৎড়পবফঁৎব ড়ভ ঝঁনড়ৎফরহধঃব ঈড়ঁৎঃং), ২০০৯ এর ৪৬২ (১) বিধি অনুসারে চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত সকল কর্মচারীর কর্মদক্ষতা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।


দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লাভলী নাজনীন, তৌহিদুল ইসলাম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল। দ্বিতীয় দিনের কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার, মো. তৌহিদুল ইসলাম, লাভলী নাজনীন ও জুডিশিয়াল ম্যজিস্ট্রেট মো. মোস্তফা কামাল। এছাড়াও, গতকাল বিকেল পাঁচটা ১৫ মিনিটে সকল কর্মচারী ও বিজ্ঞ বিচারকগণের উন্মুক্ত আলোচনা, সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী