বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়রামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৫ ইং
জয়রামপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হুইল চেয়ার বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জয়রামপুর কাঁঠালতলা নতুনপাড়া এলাকার নয়ন আলী নামে এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় রুহুল আমিন বলেন, ‘জামায়াতে ইসলামী দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানবিক সহায়তা করে থাকে।’


অনুষ্ঠানে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, শ্রমিক কল্যাণ সভাপতি আবুল বাশার, হাউলী ইউনিয়ন আমির ওবায়দুল হক, সেক্রেটারি আব্দুল গাফফার, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম টিক্কা, ইউনিয়ন শ্রমিক সভাপতি নুর হাকিম, ওলামা সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাতসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


হুইল চেয়ার বিতরণ শেষে দামুড়হুদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক ও ইউনিয়ন আমির-সেক্রেটারিদের নিয়ে এক জরুরি দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আমির রুহুল আমিন। এসময় তিনি বলেন, ‘আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সংগঠন করি। প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে।’ তিনি সমাজ ও রাষ্ট্রে কুরআনের আইন প্রতিষ্ঠায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


উপজেলা আমির নায়েব আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, প্রচার সম্পাদক মফিজুর রহমান জোর্য়াদ্দার, কর্মপরিষদ সদস্য মাসুম বিল্লাহ। এছাড়া উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সহকারী সেক্রেটারি আবুল বাশার, অর্থ সম্পাদক মুহাসিন আলী, পেশাজীবী সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, অফিস সম্পাদক মাওলানা ইখতিয়ার হোসেন, যুব জামায়াত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেকসহ ছয়টি ইউনিয়নের আমির ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ