শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৫ ইং
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি আটক
জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গত রোববার বেলা আড়াইটার দিকে সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক দুজন হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ পশ্চিম সৈয়দপুর গ্রামের নেপাল দাস (৪০) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ শুল্যাকিয়ার শিশু পদ জল দাস (২০)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বেলা ২টা ৪৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হরিপুর গ্রামে হাবিলদার মো. আজিজুল হকের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন