সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনতে প্রশিক্ষণ

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনতে প্রশিক্ষণ

চুয়াডাঙ্গা শহর পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা আনতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করে সমাজসেবা অধিদপ্তরের শহর সমাজসেবা কার্যালয়। প্রশিক্ষণে সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন।


প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান ও শহর সমাজসেবা কার্যক্রম, সমাজসেবা অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক নাসির উদ্দীন। এর আগে প্রশিক্ষণ উদ্বোধন ও মূল আলোচনায় অংশ নেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক। 


প্রশিক্ষণে বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে শহর পর্যায়ের ক্ষুদ্রঋণ কার্যক্রম একটি কার্যকর উদ্যোগ। কিন্তু এর সফলতা নির্ভর করে ঋণ যথাসময়ে পরিশোধ এবং খেলাপি ঋণের বিষয়ে সচেতনতার ওপর। এ প্রসঙ্গে সরকারি ঋণ খেলাপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিভিন্ন ধাপ, পিডিআর অ্যাক্ট এর ভূমিকা, আর্থ-সামাজিক স্কিম ও বাস্তবায়ন পদ্ধতি, দায়িত্ববোধ ও দায়বদ্ধতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।


এসময় উপস্থিত ছিলেন ক্ষুদ্রঋণ গ্রহিতার গ্রাম কমিটির সভাপতি, দলনেতা, সদস্য, বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক, পৌর সমাজকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন পৌর সমাজকর্মী রফিকুল ইসলাম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী