সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ আসামি গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৩-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ১৬ আসামি গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানা ও বিভিন্ন মামলার ১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন, আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া মাঝেরপাড়ার, মো. লাল্টু (৫৬), মো. হাসিবুল ইসলাম (৫২), মো. সুজন মন্ডল (২৫), মো. মনির উদ্দিন (৫৩), মো. শহিদুল ইসলাম (৫২), মো. সাইফুল ইসলাম (৪২), মো. উকিল মন্ডল (৪৩), মো. আনারুল ইসলাম (৪৫), মো. মনছের আলী (৬০)। এছাড়া আসাননগর গ্রামের মো. আলামিন (২৬), একই গ্রামের, নান্নু হোসেন (৩৭), গোবিন্দপুর মাঠপাড়ার মো. শাকিল হোসেন (২৫), আইলহাঁস লক্ষীপুরের হাড়োকান্দির মো.  মোকারম হোসেন, মিয়াপাড়া, সাদাব্রিজের মো. ইউসুফ (১৮), ফরিদপুর দোয়ারপাড়ার মো. আলামিন ওরফে আলা (২১), আসাননগর গ্রামের রিনা খাতুন (২৮)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী