শুক্রবার, ২৬ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জামায়াতের সম্ভাব্য রুকন প্রার্থীদের নিয়ে শিক্ষা শিবির

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জামায়াতের সম্ভাব্য রুকন প্রার্থীদের নিয়ে শিক্ষা শিবির

চুয়াডাঙ্গার বেগনগর বিলাল কিন্ডারগার্টেন স্কুলে জামায়াতের সম্ভাব্য রুকন প্রার্থীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘দুনিয়ার স্বার্থ পরিহার করে আখেরাতের প্রস্তুতি নিতে হবে। নৈতিক ও আত্মিক উন্নয়ন ছাড়া কোনো ইসলামি সমাজ গঠন সম্ভব নয়।’


শিবিরে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন, ঝিনাইদহ জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান।


এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক শফি উদ্দিন, দর্শনা উপজেলা প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম, দামুড়হুদা উপজেলার মাওলানা আব্দুল গফুর, আলমডাঙ্গার বিলাল হোসেন এবং সদর উপজেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সজিবুর রহমান। উপস্থাপনায় ছিলেন জেলা প্রশিক্ষণ টিম সদস্য আলতাফ হোসাইন।


এছাড়া, সকাল ৮টায় স্কুল ভবনের অন্য একটি কক্ষে অনুষ্ঠিত হয় সদর সাংগঠনিক থানার জরুরি কর্মপরিষদের সভা। সদর আমির মাওলানা বিলাল হুসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আমির রুহুল আমিন। তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে সংগঠনের ভিত্তি মজবুত করতে হবে।’ সভা পরিচালনা করেন সদর সেক্রেটারি গোলাম রসুল



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন