জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাগর (২২) নামের এক যুবককে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে জীবননগর হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাগর জীবননগর হাসপাতাল পাড়ার হাফিজুলের ছেলে। পুলিশ জানিয়েছে, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে এসআই মো. আসলাম আলী ফোর্স নিয়ে জীবননগর পৌর শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় জীবননগর হাসপাতালপাড়ার মান্নান সড়ক গাংপাড়াস্থ জনৈক মো. হাফিজুলের ওয়াল করা টিনসেড বসতঘরের মধ্যে থেকে সাগরকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
জীবননগর অফিস