সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাদ্রাসা শিক্ষকের মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গায় মাদ্রাসা শিক্ষকের মোটরসাইকেল চুরি

আলমডাঙ্গার স্টেশনপাড়া এলাকা থেকে মাদ্রাসার এক প্রভাষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষক মো. সাহিন সাহিদ নওলামারী ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত। তিনি স্টেশনপাড়ায় আজিজুল হক মণ্ডলের বাসায় ভাড়া থাকেন।

প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি তার ডিসকভার ১১০ সিসির (রেজি: চুয়াডাঙ্গা-হ-১৩-৭৪৮৮) মোটরসাইকেলটি বাড়ির নিচে গ্যারেজে রেখে ঘরে ওঠেন। মাগরিবের নামাজের আগে বের হয়ে দেখেন, গ্যারেজ থেকে বাইকটি চুরি হয়ে গেছে। বাইক না পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা মিলে অনেক খোঁজাখুঁজি করলেও বাইকটির কোনো হদিস মেলেনি। এ ঘটনায় সাহিন সাহিদ আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। অভিযোগ পাওয়ার পরই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও বাইক উদ্ধারে অভিযান শুরু হয়েছে।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী