মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার লোকনাথপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ১৯-০৬-২০২৫ ইং
দামুড়হুদার লোকনাথপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত পরিবেশ দিবস উপলক্ষে ১৫ দিনব্যাপী সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দামুড়হুদার লোকনাথপুরে বৃক্ষরোপণ করা হয়। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলার হাউলী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে লোকনাথপুর স্কুলমাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে, রাস্তাঘাট ও মাঠের পাশে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।


বৃক্ষরোপণ কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, দেশের পরিবেশ আজ চরম হুমকির মুখে। গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি একটি দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ডও। তাঁরা আরও বলেন, বিএনপি সব সময় মানুষের জীবনের উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতন এবং এই কর্মসূচি তারই অংশ।


বৃক্ষরোপণ কর্মসূচিতে হাউলী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফারুক হোসাইন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুল রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ডি কে সুলতান। এসময় আরও উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তানজিম হাসান তামিম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রকিবুল হাসান রকি। এছাড়া উপস্থিত ছিল ছাত্রদলের সদস্য তানভীর রহমান অপু, সজীব রানা, স্বপন, লিটন, বরকত, রাজু, জামিরুল, নয়ন, কুরবান, লিটন, শিহাব, হৃদয়, শরিফুল, রাব্বি, ওমর প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী