সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৫ ইং
১০ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ লড়াঘাট কোম্পানির শ্যামকুড় বিওপি কমান্ডারকে ভারতীয় পাখিউড়া ক্যাম্পের বিএসএফ কমান্ডার দুপুর ২টার দিকে জানান, ১০ বাংলাদেশি-যাদের মধ্যে ২ জন পুরুষ, ৫ নারী ও ৩ শিশু রয়েছে-অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে আটক হন। পরে বিএসএফ তাদের বিজিবির কাছে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানায় এবং প্রত্যেকের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য পাঠায়।


পরিচয় যাচাইয়ের পর গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে (বিএসটি) সীমান্ত পিলার ৬০/১২৩-আর-এর নিকট পতাকা বৈঠকের মাধ্যমে ওই ১০ জনকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ৫৮ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, ভারত থেকে ফেরত পাঠানো ১০ জনকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী