বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার

বিএসএফ কর্তৃক ৪ বাংলাদেশি নাগরিক হস্তান্তর

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২৫ ইং
বিএসএফ কর্তৃক ৪ বাংলাদেশি নাগরিক হস্তান্তর

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পৃথক অভিযানে ৯৯৮ পিস ভারতীয় যৌন উত্তেজক (ঝওখঅউঊঘঅঞওখ ঈওঞজঅঞঊ) ট্যাবলেট উদ্ধার করা হয়েছেছ। গতকাল বৃহস্পতিবার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা ও জীবননগর উপজেলার বেনীপুর বিওপির অভিযানে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া পতাকা বৈঠকের মাধ্যমে ৪ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি।


সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টায় মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হুদাপাড়া গ্রামের মাঠের মধ্যে হাবিলদার মো. সাইফুর রহমানের নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬৭২ পিস ভারতীয় যৌন উত্তেজক (ঝওখঅউঊঘঅঞওখ ঈওঞজঅঞঊ) ট্যাবলেট উদ্ধার করা হয়। 


এদিকে গত বুধবার দিবাগত রাত ১টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা নবর্দূগাপুর গ্রামের স্কুলের পাশে আরজাম মেম্বারের আমবাগানে মধ্যে হাবিলদার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩২৬ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।


অপর দিকে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৫৯ বিএসএফ ব্যাটালিয়ন অধীনস্থ রণঘাট বিএসএফ কোম্পানি কমান্ডার ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা কোম্পানি কমান্ডারকে অবগত করেন যে, ভারতে অবৈধভাবে বসবাসরত ৪ জন বাংলাদেশিকে (নারী) আটক করা হয়েছে। বিএসএফ ওই ৪ জন বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে অনুরোধ করে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ৪ জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সম্বলিত বিস্তারিত বিজিবিকে প্রেরণ করে। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত করে। পরে বেলা ১টা ৪৫ মিনিটিরে দিকেসীমান্ত পিলার ৫৩ (মেইন পিলার)-এর শূন্য লাইন বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট থেকে তাদের গ্রহণ করা হয়। তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ