অবৈধভাবে ভারতে বসবাসকারী ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের শূন্যরেখায় তাদের হস্তান্তর করে বিএসএফ। ওই ২৬ জনকে বিজিবি সন্ধ্যায় জীবননগর থানায় হস্তান্তর করে। এরমধ্যে ১৩ জন শিশু, ৭ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছে।
মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ মো. সিহানুক জানায়, ভারতের হরিয়ানায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি ২৬ নাগরিককে পুলিশ আটক করে। আটককৃতদের পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফ ছাব্বিশ বাংলাদেশিকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে জানায়। ২৬ বাংলাদেশের নামের তালিকা বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ২৬ জনের নামের তালিকা যাচাই-বাছাই শেষে বিএসএফকে জানাই। বুধবার দুপুরে জীবননগর বেনিপুর সীমান্তের ৬৪ নম্বর মেইন পিলার এর কাছে শূন্যরেখায় বিজিবি বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ২৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
তিনি আরও জানান, জীবননগর থানায় বিজিবি পক্ষ থেকে সাধারণ ডায়রির পর ২৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফেরতকৃতদের বাড়ি কুড়িগ্রাম ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে।
জীবননগর অফিস