বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াতের তিতুদহ ওয়ার্ড দায়িত্বশীলদের কর্মশালা

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২৫ ইং
জামায়াতের তিতুদহ ওয়ার্ড দায়িত্বশীলদের কর্মশালা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিতুদহ ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক দায়িত্বশীলদের কর্মশালা। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দর্শনার বড় শলুয়া কলেজের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যে রাজনীতি ফ্যাসিবাদের জন্ম দেয়, সে রাজনীতি কখনো জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না। ২৪-ঘণ্টার গণআন্দোলনের পর যেন আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আমাদের সে দিকেই লক্ষ্য রাখতে হবে।’


তিতুদহ ইউনিয়ন আমির মাওলানা রাফিজ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দর্শনা থানা শাখার আমীর মাওলানা রেজাউল করিম ও জেলা ইউনিটের সদস্য আব্দুর রউফ। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন দর্শনা থানা শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান টুকু, ইউনিয়ন টিমের সদস্য এবং ওয়ার্ডভিত্তিক দায়িত্বশীল নেতৃবৃন্দ। পুরুষের পাশাপাশি মহিলা দায়িত্বশীলরাও কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ করেন।


কর্মশালা শেষে জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন নেতারা। এতে অংশ নেন জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা অর্থ সম্পাদক আসাবুল হক মল্লিক এবং মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম। কর্মশালাটি পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন সেক্রেটারি মাহবুব হাসান।



কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ