সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক

অনুপ্রবেশকারী নারী-শিশুসহ ১০ বাংলাদেশি উদ্ধার
  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২৫ ইং
জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া সীমান্ত পিলারের কাছ থেকে পুশইনের মাধ্যমে অনুপ্রবেশকারী ১০ বাংলাদেশি নারী ও শিশুকে আটক করা হয়েছে। অন্য এক অভিযানে মদ উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।


বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্ত জীবননগর উপজেলার মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭১/ এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মো. টুটল হোসেন টিটু (২৯) নামের এক যুবককে ২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।


এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গয়েশপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ৬৮/২-এস সংলগ্ন একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে তিন বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা। এছাড়া গতকাল শুক্রবার ভোরে বেনীপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-এস সংলগ্ন মেহগনি বাগান থেকে পুশ-ইনকৃত ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। তাদেরকে সীমান্তের বিপরীত পাশ থেকে বিএসএফ বাংলাদেশে পাঠিয়ে দেয় বলে বিজিবি সূত্র জানিয়েছে।


মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী