সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শকদের হুড়োহুড়িতে শুরু করা যায়নি ইত্যাদি

পরে ঝড়বৃষ্টিতে অনুষ্ঠান পণ্ড
  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
দর্শকদের হুড়োহুড়িতে শুরু করা যায়নি ইত্যাদি

ঝিনাইদহের মহেশপুরে আয়োজন করা দেশের জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ঝড়-বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে। এর আগে বাঁশের বেড়া ভেঙে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের চেয়ার উৎসুক জনতা দখল করে নেওয়ায় অনুষ্ঠান শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। এতে করে বিপাকে পড়ে হাজার হাজার দর্শক। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে এশিয়ার সর্ববৃহৎ কৃষি খামার মহেশপুরের দত্তনগরে কুশাডাঙ্গা বটতলায় এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। 


জানা যায়, অনুষ্ঠানে ৩ হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ। তবে এর কয়েক গুণ বেশি মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে উৎসুক জনতা বাঁশের বেড়া ভেঙে আমন্ত্রিত অতিথিদের চেয়ার দখল করে নেয়। এ কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। প্রশাসনের দায়িত্বরতরা একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়।


এরপর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয় প্রচণ্ড ঝড়-বৃষ্টি। উপায় না পেয়ে অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার দর্শনার্থী ঝড়-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অবস্থান করে। এরমধ্যে বিদ্যুৎ না থাকায় অনেকেই তাদের স্বজনদের হারিয়ে ফেলেন। এদিকে কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অনেকে সমালোচনাও করেছেন।

অপরদিকে, বৃষ্টির শুরু হলে ইত্যাদি অনুষ্ঠান দেখতে যাওয়া উৎসুক জনতা অনেকগুলো চেয়ার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


এ বিষয়ে, ঘটনাস্থল থেকে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে ইত্যাদির শুটিং স্থগিত করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা দর্শকদের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। 




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী