সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গায় ক্ষতির মুখে পড়ে তামাক চাষিরদের মানববন্ধন

বন্ধ বিএটিএ ফ্যাক্টরি দ্রুত চালুর দাবি

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
বন্ধ বিএটিএ ফ্যাক্টরি দ্রুত চালুর দাবি

কুষ্টিয়ায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিএ) কোম্পানির তামাক প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তামাক চাষিরা। উৎপাদিত তামাক বিক্রির অনিশ্চয়তা ঘিরে হতাশা ও দুশ্চিন্তায় ভুগছেন তারা। এ অবস্থায় দ্রুত ফ্যাক্টরি চালুর দাবি জানিয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতির মুখে পড়া তামাক চাষিরা। গতকাল শনিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফ্যাক্টরি বন্ধের ফলে তাদের শ্রম ও বিনিয়োগ হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন তারা।


মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিএটিএ কোম্পানির কুষ্টিয়া ফ্যাক্টরি বন্ধ থাকায় তারা উৎপাদিত তামাক বিক্রি করতে পারছেন না। বিকল্প বাজার না থাকায় অনেকেই বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সময়মতো তামাক বিক্রি না করতে পারলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।


মানববন্ধন কর্মসূচিতে আলমডাঙ্গা উপজেলার চাষী সামসুল ইসলাম, নতিডাঙ্গার হারুন, সরিষাডাঙ্গার আলমগীর হোসেনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা সাধারণ তামাক চাষিরা অংশ নেন। চাষিদের ভাষ্য, তাদের বেশিরভাগই দরিদ্র কৃষক। মৌসুমের শুরুতে ধার-দেনা করে তামাক চাষ করেন। এখন ফ্যাক্টরি বন্ধ থাকায় সেই উৎপাদিত ফসল গুদামে পড়ে রয়েছে। অথচ বাজারজাত করতে না পারলে ঋণ শোধ ও সংসার চালানো কঠিন হয়ে পড়বে।


মানববন্ধন শেষে চাষিদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক সমস্যা সম্পর্কে অবগত হয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। চাষিরা আশা করছেন, প্রশাসনের হস্তক্ষেপে বিএটিএ কর্তৃপক্ষ দ্রুত ফ্যাক্টরি চালুর বিষয়ে পদক্ষেপ নেবে এবং তাদের কষ্টার্জিত ফসল সঠিক মূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি হবে। 




কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী