বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রুইথনপুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির

  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
রুইথনপুরে জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী-আসমানখালী সাংগঠনিক থানার রুইথনপুর গ্রামে জামায়াতের ছয়টি ইউনিয়নের বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জহুরা ম্যামোরিয়াল টেকনিক্যাল স্কুলে আয়োজিত এ শিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জামায়াত পরাজিত হলে আমরা ৩০ বছর পিছিয়ে পড়বো। তাই আমাদের সংগঠন ও কর্মীবাহিনীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

গাংনী-আসমানখালী (জিএ) থানা শাখার নায়েবে আমির সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজকল্যাণ বিষয়ক সভাপতি আলতাফ হোসাইন, যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম এবং জেলা কর্মপরিষদ সদস্য কাইমুদ্দিন হিরোক।

শিবিরে আরও উপস্থিত ছিলেন গাংনী-আসমানখালী সাংগঠনিক শাখার আমীর আব্বাস উদ্দিন, নায়েবে আমির মাওলানা মনির উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, প্রচার সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, উলামা বিভাগের সভাপতি মাওলানা আজহারুল ইসলাম, বারাদী ইউনিয়ন আমীর মাওলানা জাহাঙ্গীর হোসেন, হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন, খাদিমপুর ইউনিয়ন আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, গাংনী ইউনিয়ন আমীর হাজি আব্দুস সারাম ও চিৎলা ইউনিয়ন আমীর মিনাজ উদ্দিন। 




কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ