গুণীজন সম্মাননা পেলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম
- আপলোড তারিখঃ
২২-১২-২০২১
ইং
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সংযোগ গুণীজন সম্মাননা ২০২১ এ ভূষিত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলাতে সামাজিক কর্মকান্ডে বিশেষ ভুমিকা পালন করায় স্বেচ্ছাসেবামূলক সংগঠন সংযোগ কানেক্টিং পিপিল’র পক্ষ থেকে পুলিশ সুপার জাহিদুল ইসলামকে এ সম্মাননায় ভুষিত করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংযোগ কানেক্টিং পিপিল’র চুয়াডাঙ্গা জেলার সমন্বয়ক শাহরিয়ার সিয়াম এ তথ্য জানান। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার জাহিদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যরা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযোগ চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক শাহরিয়ার সিয়াম , সদস্য আল রোমাজ রাজন, আসিমুজ্জামান, আবীর ,প্রান্ত প্রমূখ। সংযোগ কানেক্টিং পিপল একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন যারা সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবার মাধ্যমে সামাজিক ও মানবিক কর্মকান্ড করে যাচ্ছে।
কমেন্ট বক্স