গুণীজন সম্মাননা পেলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম

আপলোড তারিখঃ 2021-12-22 ইং
গুণীজন সম্মাননা পেলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামকে সংযোগ গুণীজন সম্মাননা ২০২১ এ ভূষিত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলাতে সামাজিক কর্মকান্ডে বিশেষ ভুমিকা পালন করায় স্বেচ্ছাসেবামূলক সংগঠন সংযোগ কানেক্টিং পিপিল’র পক্ষ থেকে পুলিশ সুপার জাহিদুল ইসলামকে এ সম্মাননায় ভুষিত করা হয়। গতকাল মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংযোগ কানেক্টিং পিপিল’র চুয়াডাঙ্গা জেলার সমন্বয়ক শাহরিয়ার সিয়াম এ তথ্য জানান। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার জাহিদুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যরা। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযোগ চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক শাহরিয়ার সিয়াম , সদস্য আল রোমাজ রাজন, আসিমুজ্জামান, আবীর ,প্রান্ত প্রমূখ। সংযোগ কানেক্টিং পিপল একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন যারা সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবার মাধ্যমে সামাজিক ও মানবিক কর্মকান্ড করে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)