মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা
চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ-২০২১ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি, বাল্যবিয়ে এবং অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধ করি’ প্রতিপাদ্যে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেসি সভায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমীন আক্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। স্বাগত বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. বেলাল উদ্দীন। উপস্থাপনা করেন ডা. মো. শফিকুল ইসলাম। অ্যাডভোকেসি সভায় বক্তারা বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। এ বিষয়ে বর্তমান সরকার কাজ করছেন। জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরও কমিয়ে আনতে হবে। প্রতিটি সন্তান দেশের জন্য সম্পদ। সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সরকার। বাংলাদেশে মায়ের মৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব, কিন্তু তা হচ্ছে না অসচেতনতা ও অনিয়মের কারণে। প্রতিটি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে, যদি প্রত্যেকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী