মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিসেম্বর মাসের পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ডিসেম্বর মাসের পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় ডিসেম্বর মাসের পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের সভাপত্বিতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন (জেলা জজ)। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ মো. ছানাউল্ল্যাহ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকাইয়া বিনতে খালেক, সাইদুল ইসলাম, জোহরা খাতুন, সহকারী জজ নীলা খাতুন, পাবলিক প্রসিকিউটর বেলাল হোসেন, সিভিল সার্জন চুয়াডাঙ্গার প্রতিনিধি ডা. আউলিয়ার রহমান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন পিপিএম (বার), আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফুল কবীর, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল খালেক, কোর্ট পুলিশ পরিদর্শক কেএম জাহাঙ্গীর কবীর, পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, পিবিআই, ঝিনাইদহের পুলিশ পরিদর্শক মোহা. আবদুর রব, র‌্যাব ঝিনাইদহ সিপিসি-২এর ডিএডি নুরুল আমিন, সিআইডি চুয়াডাঙ্গার পুলিশ পরিদর্শক গোলাম ছবুর খান, চুয়াডাঙ্গার ডেপুটি জেলার নুর মোহাম্মদ সোহেল। সভায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর ক্ষেত্রে আইনের বিধান ও মাননীয় হাইকোর্ট বিভাগের নির্দেশনাবলী  যথাযথভাবে প্রতিপালন, সমন জারী/গ্রেপ্তারী/হুলিয়া ও ক্রোকি পরোয়ানা (ডব্লিউপিএন্ডএ) তামিল/ দ্রুত প্রতিবেদন দাখিল, পুলিশ কর্তৃক মামলার সাক্ষী উপস্থিতকরণ, ইনকোয়ারি বা ইনভেস্টিগেশশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ, সময়মত মেডিক্যাল সার্টিফিকেট/ময়নাতদন্ত প্রতিবেদন/ফরেনসিক/ভিসেরা রিপোর্ট প্রাপ্তি, বিচারক ও ম্যাজিস্ট্রেটগণের নিরাপত্তা ব্যবস্থা এবং আদালত চত্বরের নিরাপত্তা বিধান, সময়মত মালখানা হতে আদালতে আলামত উপস্থাপন, মামলার জব্দকৃত আলামতের নিস্পত্তি/ধবংসের ব্যবস্থাকরণ/নিলাম বিক্রয়ের বিষয়, বিচারাধীন আসামীদের জেলহাজত হতে আদালতে সময়মত উপস্থিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গ্রহণীয় পদক্ষেপ সমূহ, পুলিশ রিমান্ড ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা প্রতিপালন হচ্ছে কিনা, পারিবারিক মামলায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী