মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন আহত

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন আহত
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার চাঁদ আলীর ছেলে শামীম হোসেন (৪০) ও সরোজগঞ্জের মৃত জামাত আলীর ছেলে আব্দুল খালেক (৭০)। আহত দুজনেই চুয়াডাঙ্গা ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউট কোম্পানিতে চাকরি করেন। জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবিপাড়ার সার্কিট হাউজের সামনের একটি ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনে কাজ করছিল চুয়াডাঙ্গা ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউট কোম্পানির একটি টিম। কাজ করার এক পর্যায়ে শামীম হোসেন ও আব্দুল খালেক বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাপসাতালের সার্জারি বিভাগে ও মেডিসিন বিভাগে ভর্তি করেন। চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান বলেন, ‘সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি দুজনকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়। দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে জানতে পারি। এর মধ্যে একজনের হাতের কাছে দগ্ধ হয়েছে। অন্য একজন দগ্ধ না হলেও আহত হয়েছে। দুজনকেই হাপসাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী