মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে হত্যা মামলার আসামীসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গায় পৃথক অভিযানে হত্যা মামলার আসামীসহ দুজন আটক
চুয়াডাঙ্গায় র‌্যাব-৬ এর পৃথক অভিযানে হত্যা মামলার আসামীসহ দুজনকে আটক হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা শহর ও জেলার আলমডাঙ্গা উপজেলা শহরের বাজার এলাকায় র‌্যাব-৬ (গাংনী ক্যাম্প) অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্বশানপাড়ার মৃত আজিজুর হক বিশ্বাসের ছেলে আয়নাল হক বিশ্বাস (৫০) ও আলমডাঙ্গা উপজেলার মাদারহুদা গ্রামের মনিরুল হকের ছেলে রানা আহম্মেদ (২০)। গতকাল শনিবার ঝিনাইদহ র‌্যাবের একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। `` প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলদিয়া বাসষ্ট্যান বাইতুন নুর গোরস্থান জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ (গাংনী ক্যাম্প)। এসময় ৮০ লিটার চোলাই মদসহ আয়নাল হক বিশ্বাসকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অপরদিকে, একটি চঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী রানা আহম্মেদ আলমডাঙ্গা বাজার এলাকায় অবস্থান করছে জানতে পারে র‌্যাব। এসময় আলমডাঙ্গা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উক্ত গ্রেফতারকৃত আসামীকে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী