মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলুকদিয়াকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
আলুকদিয়াকে আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই
চুয়াডাঙ্গা সদর উপজেলার আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদ। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার দক্ষিণ পাড়া, সরদার পাড়াসহ বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদেও বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। গণসংযোগকালে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছেন। তিনি গ্রাম থেকে শহর সকল ক্ষেত্রে উন্নয়ন করেছেন এবং উন্নয়ন করে যাচ্ছেন। আমাদের উন্নয়নের জন্য, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চাই।’ তিনি আরও বলেন, শহরের মতো উন্নয়নের ছোঁয়া আপামর গ্রাম-বাংলার দারপ্রান্তে পৌঁছে দিতে চাই। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি আলুকদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার উন্নয়ন, জনগণের উন্নয়নই হবে আমার মূলমন্ত্র।’ দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম আজাদের গণসংযোগকালে সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন, হাফিজুর রহমান মুক্তা, শামিম মাস্টার, নাসির উদ্দিন লাভলু, এএসএম মাসুদ রানা, শহিবুল্লাহ, আমির হামজা টিটু, কাজল মিয়া, মিজানুর রহমান মিজা, মইনুল হাসান কাজল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী