মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার সেরা ভ্যাটদাতা হলেন মেসার্স সৌদি অটোর সত্ত্বাধিকারী সামসুল আলম বাবু

  • আপলোড তারিখঃ ১১-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গার সেরা ভ্যাটদাতা হলেন মেসার্স সৌদি অটোর সত্ত্বাধিকারী সামসুল আলম বাবু
চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা পেয়েছেন মেসার্স সৌদি অটোর সত্ত্বাধিকারী সামসুল আলম বাবু। গতকাল শুক্রবার সকাল ৯টায় যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট-এর সম্মেলনকক্ষে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে সামসুল আলম বাবুকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেসার্স সৌদি অটোর সত্ত্বাধিকারী সামসুল আলম বাবুর হাতে চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও যশোর কাস্টমস, এক্সাইজ ও আপীলাত ট্রাইব্যুনালের সভাপতি ডা. মো. শহিদুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলার সর্বোচ্চ ভ্যাটদাতার সম্মাননাপ্রাপ্ত সামসুল আলম বাবু তাঁর অনুভূতি প্র্রকাশ করে বলেন, ‘এই সম্মাননা আমাদের জন্য বিশেষ গৌরবের এবং অনুপ্রেরণার। আমি মনে করি এই সম্মাননা শুধু আমার একার নয়, এই সম্মামনা চুয়াডাঙ্গা জেলাবাসীর, মেসার্স সৌদি অটোর সকল ক্রেতা সাধারণ ও সৌদি অটোর সকল কর্মকর্তা-কর্মচারীদেরও বটে।’ এসময় তিনি সেরা ভ্যাটদাতার সম্মাননা পাওয়ায় চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মেসার্স সৌদি অটোর সকল কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা জানান।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী